শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ড. কামালের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বিরূপ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বুধবার এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, ‘তাঁর এই বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত, আপত্তিকর ও অবিবেচনাপ্রসূত। আমরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এ ধরনের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক বক্তব্য না দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের এক পূর্ব নির্ধারিত বৈঠকে কামাল হোসেন পুলিশ বাহিনীকে ‘জানোয়ার লাঠিয়াল বাহিনী’ হিসেবে আখ্যায়িত করায় এ প্রতিবাদ জানানো হয় বলে ‘ডিএমপি নিউজ পোর্টাল থেকে এ কথা জানা যায়।

বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে ড. কামাল হোসেন বাংলাদেশ পুলিশকে ‘জানোয়ার লাঠিয়াল বাহিনী’ হিসেবে আখ্যায়িত করার সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। প্রকাশিত এ সংবাদের প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষিত হয়। এ শিরোনাম থেকে জানা যায়, মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাথে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের এক পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারকে বলেন, ‘আপনি ইচ্ছা করলে জানোয়ার-লাঠিয়াল পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার এই লাঠিয়াল পুলিশ বাহিনী আমাদের মিটিং-মিছিল কিছুই করতে দিচ্ছে না।’- বলেও তিনি মন্তব্য করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451