বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আ.লীগের শত শত কার্যালয় ভাঙচুর করেছে বিএনপি : এইচ টি ইমাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ‘বিএনপি-জামায়াত নীল নকশা অনুযায়ী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে।’

এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি-জামায়াত ইতিমধ্যে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে হত্যা এবং ২৫০ জনকে মারাত্মকভাবে আহত করেছে। তারা আওয়ামী লীগের শত শত দলীয় কার্যালয় ভাঙচুর করেছে।’

এইচ টি ইমাম আজ রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘আবার তারাই আওয়ামী লীগের ওপর পাল্টা হামলার অভিযোগ করছে। নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে।’ এ সময় তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার জন্য ইসি ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এইচ টি ইমাম বলেন, ‘দেশের ২৪টি স্থানে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বোমা, পেট্রলবোমা হামলা ও গুলিবর্ষণ করেছে। তারা ১১টি যানবাহন ভাঙচুর করেছে এবং পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়েছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি-জামায়াত সারা দেশে নাশকতার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ভয়-ভীতি দেখাচ্ছে। তারা ২০০১ সালের মতো সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর পথ বেছে নিয়েছে।’

সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘দেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই হাজার হাজার বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করছে।’

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও দেশ পরিচালনার সুযোগ দেবে বলেও তিনি নিজ বিশ্বাসের কথা দৃঢ়তার সাথে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার বজলুল হক, রশিদুল আলম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আকতার উজ জামান, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলীয় নেতাকমীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451