বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইপিএলে দল পেলেন না যুবরাজ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৩১৯ বার পড়া হয়েছে
আইপিএলে দল পেলেন না যুবরাজ!

স্পোর্টস ডেস্ক :

২০১১ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ভারতীয় ইতিহাসের অংশ যুবরাজ সিং। তবে খ্যাতিমান এই তারকা খেলোয়াড়  এবারের আইপিএলের নিলামের কোনো দল পাননি। অবশ্য বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি।  তবে জয়দেব উনাদকাট, মোহিত শর্মা, মোহাম্মদ শামির মতো খেলোয়াড়রা সাড়া ফেলেছেন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে।

২০১৭ সাল পর্যন্ত ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১১৭৭ রান করেছেন যুবরাজ সিং, গড়ে করেছেন ২৮.০২ রান। তবে রঞ্জি ট্রফিতে এবার পাঞ্জাবের হয়ে খুব একটা রান পাননি এই তারকা। এমনকি দলের হয়ে ওয়ানডেও খেলেননি তিনি। আইপিএলের নিলামে যুবরাজের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই।

অবশ্য তরুণ পেসার উনাদকাট সাড়া ফেলেছেন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। রাজস্থান রয়্যালস তাঁকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে, যদিও তাঁর ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। ইশান্ত শর্মাকে দিল্লি ১ কোটি ১০ লাখ রুপিতে এবং মোহাম্মদ শামিকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মোহিত শর্মার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি, তবে চেন্নাই সুপার কিংস তাঁকে দলে নিয়েছে ৫ কোটি রুপিতে।  আইপিএলে সাড়া ফেলা অক্ষর প্যাটেলকে দিল্লী ৫ কোটি রুপিতে দলে নিয়েছে। একই মূল্যে কার্লোস ব্রাফেটকে দলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স।

অবশ্য তরুণ ক্রিকেটাররা সাড়া ফেললেও অবিক্রীত থেকে গেছেন ক্রিস ওকস, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল এবং অ্যালেক্স হেলসের মতো প্রতিষ্ঠিত ও মারকুটে অভিজ্ঞ খেলোয়াড়রা।

এ ছাড়া জনি বেয়ারস্টোকে ২ কোটি ২০ লাখা রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ, নিকোলাস পুরানকে ৪ কোটি ২০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাব, ঋদ্ধিমান সাহাকে ১ কোটি ২০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ, লাসিথ মালিঙ্গাকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তরুণ স্পিনার বরুণ চক্রবর্তীকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব, অথচ তাঁর ভিত্তিমূল্য ছিল মাত্র ২০ লাখ রুপি!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451