শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন সুষ্ঠু হবে বললেন : সিইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩৮ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সকলে অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।’

আজ রোববার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি কে এম নুরুল হুদা।

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা। সকাল ৬টা ৪২ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইসির অন্য কমিশনারদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিইসি কে এম নুরুল হুদা।

পরে সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘সকলেই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলবেন।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451