শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রেকর্ড গড়েছে চীন আকাশচুম্বী ভবন নির্মাণে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪১৯ বার পড়া হয়েছে
আকাশচুম্বী ভবন নির্মাণে রেকর্ড গড়েছে চীন

অনলাইন ডেস্ক ঃ

চলতি বছর বিশ্বের যেকোনও দেশের চেয়ে বেশি আকাশচুম্বী ভবন বানিয়েছে চীন। শুধু তাই নয়, অতীতের সব রেকর্ড পেছনে ফেলেছে তারা।২০১৮ সালে চীন যত আকাশচুম্বী ভবন তৈরি করেছে, এই পরিমাণ ভবন এক বছর সময়ের মধ্যে ইতিহাসে আর কখনও নির্মিত হয়নি।সম্প্রতি কাউন্সিল অব টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট-এর এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।সংস্থাটি জানায়, চীনের বিভিন্ন শহরে এবার ৮৮টি আকাশচুম্বী ভবন তৈরি হয়েছে, যেগুলোর গড় উচ্চতা ২০০ মিটার বা ৬৫৬ ফুট। এর মাধ্যমে এক বছরে আকাশচুম্বী ভবন নির্মাণের রেকর্ড গড়েছে চীন।এক বছরে আকাশচুম্বী ভবন তৈরির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটি সব মিলিয়ে এ ধরনের ১৩টি ভবন নির্মাণ করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ৭ গুণ বেশি আকাশচুম্বী ভবন তৈরি করেছে চীন।কাউন্সিল অব টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট-এর হিসাব বলছে, গত দশ বছরে বিশ্বে আকাশচুম্বী ভবন তৈরির হার বাড়লেও চলতি বছর এ ধরনের ভবন তৈরি কিছুটা কমেছে। ২০১৮ সালে আকাশচুম্বী ভবন তৈরি হয়েছে ১৪৩টি। আর গত বছর এই সংখ্যাটি ছিল ১৪৭।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451