শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাশরাফির জন্য ভোট চাইলেন তার সহধর্মিনী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩৪ বার পড়া হয়েছে
মাশরাফি, ভোট-২০১৯, বাংলাদেশ, Mashrafe, Vote, Bangladesh, rtvonline.com

অনলাইন ডেস্ক ঃ

নড়াইল-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য নৌকায় ভোট চাইলেন তার সহধর্মিনী সুমনা হক সুমি।শুক্রবার সন্ধ্যার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জেসিজি স্কুল মাঠে এক উঠান বৈঠকে নড়াইল বাসীর প্রতি নৌকায় ভোট দিয়ে মাশরাফিকে জয়ী করার আহ্বান জানান তিনি।সুমি বলেন, মাশরাফির খেলার সময় আপনারা যেমন তার সঙ্গে থাকেন, সে ও নড়াইল বাসীর উন্নয়নে, সুখে-দু:খে আপনাদের পাশে থাকবে।বৈঠকের পাশাপাশি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকা প্রতীকে ভোট চান এই ক্রিকেট তারকার সহধর্মিনী।এসময় উঠান বৈঠকে বক্তব্য রাখেন জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য খশরুল আলম পলাশ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, মাশরাফির সহধর্মীনি সুমনা হক সুমির বড় বোন সঞ্চিতা হক রিক্তা, রিক্তার স্বামী টিপু সুলতান, মেঝোবোন সঞ্জিবা হক রিপা, নড়াইল পৌর-স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কে সাগর, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451