শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঐক্যফ্রন্টের চিঠি রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ২৮৮ বার পড়া হয়েছে
ড.-কামাল-হোসেন-rtvonline

অনলাইন ডেস্ক ঃ

আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠিতে ঐক্যফ্রন্টের নেতাদের ১৭ ডিসেম্বর বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি গত ১৩ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে বলে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনসহ আরও ১০ সদস্য সাক্ষাৎ করবে বলে জানা গেছে। বিএনপির একটি সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছেন তারা। এছাড়া সাম্প্রতিক সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা-হামলা হয়েছে, সে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিকার চাইবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451