শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের এসপি হলেন হারুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

 

নির্বাচন কমিশনার মাহবুব তালুকাদারের আপত্তি জানানোর পরও নারায়ণগঞ্জে পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত হারুন অর রশীদ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের এ উপকমিশনারকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে।

পাশাপাশি নারায়ণগঞ্জের এসপি মো. আনিসুর রহমানকে সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয় বলে ইসি সূত্রে জানা গেছে।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার জারি করা হয়েছে।

বরিশালের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ব্যক্তিগত সচিব এনাম উদ্দীন বলেন, ‘স্যার এসপি হারুনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কমিশন সভায়। গাজীপুরের পুলিশ সুপার থাকা অবস্থায় সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকার ফলে স্যার আপত্তি জানিয়েছেন। তবে সিইসিসহ বাকি চার কমিশনার অনাপত্তি দেওয়ায় তাঁর (হারুন অর রশীদ) বদলি হয়ে গেছে।’

এর আগে নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে ২০ দলীয় জোট অভিযোগ দিলে তাঁকে সরিয়ে নেয় নির্বাচন কমিশন। গতকাল শনিবারও বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশ ও প্রশাসনে রদবদলের বিষয়ে কমিশনের কাছে দাবি জানায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451