শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে চলন্ত অ্যাম্বুলেন্সের ওপর লরি পড়ে রোগীর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ২৭৩ বার পড়া হয়েছে
চলন্ত অ্যাম্বুলেন্সের ওপর লরি পড়ে রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক; 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত অ্যাম্বুলেন্সের ওপর লরি পড়ে এক রোগী নিহত হয়েছেন। এ সময় রোগীর তিন স্বজন আহত হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের রোগী আবদুর রাজ্জাক (৭০) নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সে রোগীর সঙ্গে থাকা তিন স্বজন লাকী বেগম (৩০), ইফতেখার (৩৫) ও মো. বাতেন (২৪)। তাঁদের গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথ  উদ্ধার অভিযান চালান।

গজারিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকালে দড়ি বাউশিয়া এলাকায় লরি ও অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আবদুর রাজ্জাক নামের এক রোগী নিহত হন। এ সময় রোগীর সঙ্গে আসা তিনজন আহত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451