শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রী-সাংসদরা পতাকাযুক্ত গাড়ি নিয়ে প্রচারণা চালাতে পারবেন না : ইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

 পতাকাযুক্ত গাড়ি নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না মন্ত্রী ও সংসদ সদস্যরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার তাদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।আজ (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।তিনি বলেন, সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকায় সংসদ সদস্যের স্টিকারযুক্ত গাড়ি ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন না। কেউ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজ এলাকায় গেলে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে।সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নির্বাচনী কাজে যাতায়াতে শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। তবে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না তারাও।হেলালুদ্দীন বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচ থেকে সাত জনের বেশি লোকবল সঙ্গে নেয়া যাবে না। কোনও মিছিল বা শোডাউনও করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।তিনি বলেন, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনও প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। মিছিল, মশাল মিছিল কিংবা মোটরসাইকেল, ট্রাক, বাসসহ কোনও যানবাহন নিয়ে শোডাউন করতে পারবে না। প্রতীক বরাদ্দের পরই তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি  আদালতের বিষয়। আমাদের কিছু করার নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451