সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ২১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন।

আজ শুক্রবার উপজেলার রসুলপুরের ‘টেলকি ফায়ারিং জোনে’ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বার্তাসংস্থা ইউএনবিকে জানিয়েছে বিকাল ৩টার দিকে প্রশিক্ষণের সময় এফ-৭ বিমানটি বিধ্বস্ত হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস এবং মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম মিয়া জানান, গতকাল ২২ নভেম্বর থেকে অরণখোলা ইউনিয়নে বিমানবাহিনীর মহড়া শুরু হয়। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তা চলার কথা।

বিধ্বস্ত বিমানটি মাটিতে পড়ে যায়। এতে আগুনও ধরে যায়।  ঘটনার পর বিমানবাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451