বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ২২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের খানপুর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে। আজ শুক্রবার বেলা ১১টায় এ আগুন লাগে। আগুন নেভাতে নারায়ণগঞ্জ ও রাজধানীর ১০টি ইউনিট কাজ করছে।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একটি স্টোররুম ও দুটি গুদাম পুড়ে নিঃশেষ হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি জানান, ওই গুদামে ড্রেজিং করার জন্য প্লাস্টিকের পাইপ রাখা ছিল। এসব পাইপ ইতালি থেকে আনা।

মন্ত্রী যখন ঘটনাস্থলে যান, তখনো ৫ নম্বর গুদামে তীব্র আকারে আগুন জ্বলছিল। আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টায় বাইরে খোলা আকাশের নিচে প্লাস্টিক পাইপে আগুনের সূত্রপাত ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের স্টোররুম ও ৪ নম্বর গুদামে। আগুন জ্বলে প্রায় দেড় ঘণ্টা। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি কালো ধোঁয়ায় আকাশ কালো হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

 

নৌমন্ত্রী আগুনের তীব্রতা দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাকে মোবাইল ফোনে জানান যে এই আগুন পানি দিয়ে নেভানো সম্ভব নয়। তা ছাড়া ফায়ার সার্ভিসের পানিও প্রায় শেষ হয়ে আসছে। দ্রুত ফোম পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী।

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘বন্ধের দিনে হঠাৎ করেই সকাল ‌১১টার দিকে আগুন লাগল। আমাদের ড্রেজারের যে পাইপগুলো আছে, তা সবই প্লাস্টিকের। ৪৮ হাজার পিস পাইপ আছে ওই গুদামে।’

শাজাহান খান বলেন, ‘আগুনের কারণ এখনো জানতে পারিনি। পানি দিয়ে কমানো যাচ্ছে না। ফোমের গাড়ি আনা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘পাইপগুলো ইতালি থেকে আনা। চেষ্টা করা হচ্ছে পাইপগুলো রক্ষা করার।’

 

ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451