সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতিই এখন বড় ব্যবসা: সিপিডি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৫৪৬ বার পড়া হয়েছে
রাজনীতিই এখন বড় ব্যবসা: সিপিডি

অনলাইন রিপোর্ট:

রাজনীতি এখন সবচেয়ে বড় ব্যবসা খাত বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা ‘সেন্টার ফর পলিসি ডায়ালগ’-সিপিডির সম্মানিত ফেলো, ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আঙ্কটাড প্রকাশিত ‘ব্যবসার কাঠামোগত পরিবর্তন’ শীর্ষক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দেবপ্রিয় বলেন, ব্যবসায়ীরা এখন নিজেদের শ্রেণি স্বার্থ নয়, বরং বিশেষ সুবিধা নিতে রাষ্ট্রকে ব্যবহার করছে। এতে রাষ্ট্র ও ব্যবসায়ী উভয়েই দর কষাকষিতে ব্যর্থ হচ্ছে; যার খেসারতে ছোট ছোট উদ্যোক্তারা বাজারে ঢুকতে পারছেন না।

আঙ্কটাড প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে উদ্যোক্তা তৈরির সবচেয়ে বড় অন্তরায় সুশাসনের অভাব।

দেশের নীতি কাঠামোগুলোতেও রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকেই বেশি সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিপিডি।

দেশে টেকসই উন্নয়নের জন্য দরকার ব্যপক আকারে উদ্যোক্তা তৈরি— কিন্তু বাংলাদেশে ছোট ও মাঝারি উদ্যোক্তা সেভাবে তৈরি হচ্ছে না—এ কথা উল্লেখ করে সিপিডি বলছে, দেশের নীতি কাঠামোতে গুটি কয়েক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সুবিধা দেয়া হয়েছে। উপেক্ষিত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।

রাজনীতির সঙ্গে অর্থনীতির স্বার্থের সংঘাতকে এর জন্য দায়ী করা হয়েছে বলে মনে করছে সিপিডি।

প্রতিবেদন বলছে, রাজনীতের সঙ্গে ব্যবসায়ীদের একটি কলুষ সম্পর্ক তৈরি হয়েছে। এসব নীতি কাঠামোর ফলে দেশে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হচ্ছে— বাড়ছে আয় বৈষম্য।

নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের হলফনামা ভাল করে যাচাই বাছাই করে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছে সিপিডি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451