বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রেনের নিচে পড়েও বেঁচে গেল শিশুটি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৩১৪ বার পড়া হয়েছে
ট্রেন যাওয়ার সময় রেললাইনে পড়ে গিয়েও বাঁচল শিশু
আন্তর্জাতিক ডেস্ক:

ট্রেন যাচ্ছে, শিশু পড়ে আছে রেললাইনে। প্লাটফর্ম ও ট্রেনের সামান্য ফাঁকা জায়গা দিয়ে শিশুর সামান্য নাড়াচাড়া বোঝা যাচ্ছে, অনেকে ভাবছিলেন, এই শিশুকে হয়তো আর জীবিত পাওয়া যাবে না। কিন্তু সৌভাগ্যবশত বেঁচে গেছে শিশুটি। এমনকি তার সামান্য কোন ক্ষতিও হয়নি।

বিবিসির ভিডিও প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা ভারতের উত্তর প্রদেশের মাথুরা অঞ্চলের। সেখানেই মায়ের কোল থেকে রেললাইনে পড়ে যায় শিশুটি। এরপরও তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রেললাইনের ফাঁকে পড়ে আছে শিশুটি। এর মধ্য দিয়েই চলে গেছে ট্রেন।

ট্রেন চলে যাওয়ার পরই একজন লোক লাফ দিয়ে রেললাইনে নামে এবং শিশুটিকে কোলে তোলে ওপরে নিয়ে আসে। তখন তাকে মায়ের কোলে তুলে দেয়া হয়। এ সময় শিশুটি কাঁদছিল।

যদিও ঠিক কীভাবে শিশুটি পড়ে যায় কিংবা ওই শিশুর নাম কী, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শিশুটির বয়স মাত্র ১ বছর বলে জানিয়েছে বিবিসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451