শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহাজোট থেকেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে
মহাজোট থেকেই নির্বাচনে অংশ নেবে জাপা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট করেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)। দলীয় মনোনয়র ফরম বিক্রির তৃতীয় দিন শেষে মঙ্গলবার বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাকিদকের এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নেবে। আলাপ-আলোচনার মধ্য দিয়েই দু’একদিনের মধ্যে মহাজোটের আসন বন্টন চূড়ান্ত হবে।এসময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, যত দ্রুত সম্ভব মহাজোটের আসন বণ্টন শেষ হবে। চুলচেরা বিশ্লেষণে চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে, তারাই জয়-পরাজয়ে মূল ভূমিকা রাখবে। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি থাকলে প্রতিটি আসনে মহাজোটের প্রার্থীর বিজয়ের পথ সহজ হবে।বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন এইচ এম এরশাদের দল আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচন জোট বেঁধেই করেছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।এদিকে জাতীয় পার্টির কার্যালয় সুত্রে জানা গেছে, তিন দিনে এক হাজার ৯৮৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী  বৃহস্পতিবার পর্যন্ত ফরম বিক্রি করা হবে। শনিবার শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451