রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার ৯ ডিসেম্বর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২৭৯ বার পড়া হয়েছে
নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর

অনলাইন ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ ডিসেম্বর এবং প্রত্যাহারের তারিখ ৯ ডিসেম্বর। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে সোমবার এ নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ভোটের নতুন তারিখ ৩০ ডিসেম্বর ঘোষণা করেন।প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, সব দলের অংশগ্রহণ আশা করেছিলাম, তা হয়েছে। দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি। সেজন্যে ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন এবং মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর রেখেছি।এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নূরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু এই স্বল্প সময়ে নির্বাচনের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয় জানিয়ে নির্বাচন এক মাস পিছিয়ে দিতে ইসিকে অনুরোধ জানায় বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এছাড়া যুক্তফ্রন্টও নির্বাচন এক সপ্তাহ পেছানোর অনুরোধ জানায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451