বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধান্ত বদল করলেন সাকিব আল হাসান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৩২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার  সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন সাকিব নিজেই।

এর আগে সাকিব নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেছিলেন, ‘তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন।’

এদিকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইল থেকে আওয়ামী লীগ নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, তিনি কাল সকালে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মাশরাফি নড়াইল-২ আসন থেকে মনোয়ন ফরম কিনবে বলে জানা গেছে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘সাকিব-মাশরাফি দুজনই কাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তাঁদের দুজনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।’

কিছুদিন আগে থেকেই মাশরাফি ও সাকিবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন।

তাদের দুজনেরই যেহেতু ২০১৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণের কথা রয়েছে তাই নির্বাচনে অংশ নিলে কোনো সমস্যা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে চলতি বছরের মে মাসে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, খেললে সমস্যা কী? আমিও নির্বাচন করি, আবার ক্রিকেটের সঙ্গে আছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451