বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের কোন শরিক দলের অস্তিত্ব নেই কুড়িগ্রামে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৪১৪ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের কোন শরিক দলের তেমন অস্তিত্ব নেই
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে । তাই এখানে এককভাবে নির্বাচনী
প্রস্তুতি নিচ্ছে বিএনপি । সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে
গনসংযোগে ব্যস্ত রয়েছেন । তবে গ্রেফতার আতংক থাকায় প্রচারনা
ততটা সরব নয় । প্রচারনায় সবচেয়ে বেশী তৎপরতা উলিপুরে । সেখানে
নিয়মিত সভা ও উঠান বৈঠক হচ্ছে । স্ধসঢ়;হানীয় নেতাদেও সঙ্গে কথা বলে
জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যেগে কোথাও প্রকাশ্যে
কোথাও গোপনে দলের প্রস্তুতিমুলক কর্মকান্ড কেক্রিয় নির্দেশনা
অনুযায়ী ভোট কেন্রভিক্তিক বেশকিছু কমিটিও করা হয়েছে। তবে
হামলা মামলার ভয়ে কমিটির সদস্যও নাম আপাতত গোপন রাখা হয়েছে ।
জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম জানান,কুড়িগ্রামে
রাজনৈতিকভাবে আওয়ামীলীগের সাথে বিএনপির তেমন কোন বৈরিতা
নেই । এখানে রাজনৈতিক পরিস্ধিসঢ়;হতি বরাবরই শান্ত ।তারপরও বিএনপির
নেতাকর্মীরা আছে গায়েবী মামলার আতংকে । জেলা বিএনপির সাধারন
সম্পাদক সাইফুর রহমান রানার বিরুদ্ধে এ ধরনের একটি মামলা করেছেন
আওয়ামীলীগের এক নেতা । দলীয় সুএে দাবী করা হয়েছে, রৌমারী
উপজেলা যুবদলের সভাপতি সহ ৬ নেতাকর্মী ও কাঠালবাড়ী ইউনিয়ন
যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । জেলা বিএনপির সভাপতি
তাসভিরুল ইসলাম বলেন, আমাকে সহ সম্ভাব্য প্রার্থীদেও অনেককে
কেšএ থেকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে । ওয়ার্ড পর্যায়ে দলকে
সক্রিয় করা হয়েছে এবং নির্বাচনে দলের অংশ গ্রহনের ঘোষনা এলে যেন
স্বল্প সময়ে নির্বাচনের মাঠে নামা যায় । তিনি দাবী করেন
কুড়িগ্রামের ৪ টি আসনেই এবার বিএনপির অবস্ধসঢ়;হান যথেষ্ট সু-
সংগঠিত । সাইফুর রহমান রানা কুড়িগ্রামÑ১ ও তাসভিরুল ইসলাম
কুড়িগ্রামÑ৩ আসনে একক প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন ।
কুড়িগ্রামÑ২ আসনে দলের সিনিয়র যুগ্ন- মহাসচিব রুহুল কবীর
রিজভী নির্বাচন না করলে সোহেল হোসনাইন কায়কোবাদের নাম
আলোচনায় রয়েছে । এই আসনে আজিজুর রহমান, মোখলেছুর রহমান
সহ বেশ কয়েকজন প্রার্থী জনসংযোগ করছেন । এদিকে নবগঠিত
ঐক্যফ্রন্টের শরীক দলগুলোর মধ্যে কুড়িগ্রামে বিএনপি বাদে ড.কামাল
হোসেনের গনফোরাম ছাড়া অন্যদেও অস্তিত্ব নেই । গনফোরামের অস্তিত্ব
অনেকটা কাগজকলমে। গনফোরামের জেলা কমিটি গঠনের অনেক বছর
হলেও কাউন্সিল হয়নি । বর্তমানে কমিটির সভাপতি নিসক্রিয় । আর
সাধারন সম্পাদক সায়ফুল আলম দুলাল জানান,কেনএ থেকে এব্যাপারে
নির্দেশনা এলে বিএনপির সঙ্গে যোগাযোগ করবেন তারা । এখানে
শিগগিরই ঐক্যফ্রন্টের সভা হবে বলে জানান তিনি । তিনি দাবী করেন

নিষক্রিয় নেতাকর্মী তার সঙ্গে যোগাযোগ করছে । জেলা বিএনপির
যুগ্ন সাধারন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ জানান,
ঐক্যফ্রন্টের ব্যাপারে কোন নির্দেশনা না থাকায় তারাও কারও সঙ্গে
যোগাযোগ করেননি ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451