শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্যালিফোর্নিয়াতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে
ক্যালিফোর্নিয়াতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২

অনলাইন ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে সিএনএন।স্থানীয় সময় বুধবার রাতে বর্ডারলাইন বার ও গ্রিল নামের নাইটক্লাবে হামলা চালায় এক বন্দুকধারী। এ সময় সে এলোপাথাড়ি গুলি চালায়। এতে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং আরও ১২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। জানা গেছে, ঘটনাস্থলে বন্দুকধারীর লাশও পাওয়া গেছে।এ সম্পর্কে ক্যালিফোর্নিয়া অঞ্চলের থাউজেন্ড ওয়াকস শহরের মেয়র অ্যান্ডি ফক্স সিএনএনকে জানান, বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে মধ্যরাতে হামলা চালায় এক বন্দুকধারী। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়।ফক্স বলেন, আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বন্দুকধারীকে থামায়। সেখানে তারা বেশ কিছু হতাহত লোক দেখতে পায়। আমি সেখানকার অবস্থা জানি না। তবে সবকিছু শুনে বুঝতে পারছি সেখানে স্থানীয় একজন নির্বাহীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।ফক্সের মতে থাউজেন্ড ওয়াকস হলো যুক্তরাষ্ট্রের অন্যতম নিরাপদ শহর। এ সম্পর্কে তিনি বলেন, আমরা সবসময়ে নিরাপদ শহরের তালিকার শীর্ষে থাকি। কিন্তু বাস্তবতা হলো, যেকোনও স্থানে, যেকোনও সময়ে এবং সবচেয়ে সুরক্ষিত সম্প্রদায়েও এমনটা ঘটতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451