বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের শৈলকুপায় শরবত পানে হত্যা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ২৬১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় জিহাদ (৩০) নামের এক যুবককে শরবত পানে হত্যার

অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নতুনভক্ত মালিথিয়া

গ্রামে। অভিযুক্ত একই গ্রামের মসলেম উদ্দিন ঘটনার পরপরই পলাতক রয়েছে।

নিহত জিহাদের শ্বশুড়ি কুলসুম বেগম অভিযোগ করেন, গত দশ মাস আগে

তার মেয়ের সাথে বরিশাল জেলার আলী আকবর শেখের ছেলে জিহাদের বিয়ে হয়।

সেই থেকে সে এখানে বসবাস শুরু করে। ৫/৬ মাস আগে প্রতিবেশী

মসলেম উদ্দিনের সাথে তার জামাই পোল্ট্রি ফার্মের ব্যবসা শুরু করে।

কিছুদিন পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

মৃত্যুর কয়েকদিন আগে মসলেমের মোবাইল হারানোর ঘটনাকে কেন্দ্র করে

তার উপর কুফরি কালাম করে। এ ঘটনায় জিহাদ অসুস্থ্য হয়ে পড়লে তাকে

প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ

হাসপাতালে ভর্তি করলে সে সুস্থ্য বলে বাড়ি পাঠিয়ে দেয়।

মঙ্গলবার সন্ধায় মসলেম তাকে সুস্থ্য করার জন্য পার্শ্ববর্তী মাগুরা জেলার চর

চাকদা গ্রামের হাফেজিয়া মাদ্রাসার হুজুর আব্দুল মালেককে তাদের বাড়িতে

নিয়ে আসে। সে আমার জামাইকে হুজুর দিয়ে চিনির শরবত পান করায়। এর

কিছুক্ষন পরেই জিহাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বুধবার লাশ ময়না তদন্তের জন্য

ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আপাতত অপমৃত্যু

মামলা হয়েছে। হত্যার আলামত পেলে হত্যা মামলা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451