বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পলাশে শিশু ধর্ষণ চেষ্টা অভিযোগে যুবক গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ২৯১ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইসকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি ওই শিশুটির বাবা বাদী হয়ে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা। গ্রেফতারকৃত আলমগীর হোসেন গাইবান্ধা সদর উপজেলার কোপতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ঘোড়াশাল পৌরসভায় অবস্থিত পিএইচপি (রড) ফ্রেক্টরীতে ম্যাকানিকেলের কাজ করত। কাজের সুবাধে ঘোড়াশাল পৌরসভার পাইসকা এলাকার সাবেক কাউন্সিলর রহিম মিয়ার বাড়িতে ভাড়া (বাসায়) থাকতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একই বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগি ওই শিশুটিকে মজার লোভ দেখিয়ে আলমগীর হোসেন তার নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আলমগীর হোসেনকে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দেয়। এ নিয়ে গত ১০ দিনে দু’টি শিশু ধর্ষণ চেষ্টাসহ ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের প্রতিটি ঘটনায় মামলা হয়েছে। পুলিশ সব আসামিকেই গ্রেফতার করেছে। তিনি আরও জানান,শুধুমাত্র লালসার কারণেই তারা শিশু ধর্ষণের মতো এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ জন্য আইনশৃঙ্খলার পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451