বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় পাট ও বিচুলির গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৩৮৫ বার পড়া হয়েছে
তালা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা তালার আড়ংপাড়া গ্রামে এক ব্যক্তির বসত বাড়ির পাট ও বিচুলির গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে শহিদুল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ভুক্তভোগি পরিবারের দাবী।
ভুক্তভোগি শহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম জানান, কেউ বাড়িতে না থাকার সুযোগে বৃহস্পতিবার রাত প্রায় ১০ টার দিকে একই এলাকার কাদের শেখ ও তার ছেলে জাহিদ শেখ গংরা পরিকল্পিতভাবে তাদের ঘরের ভিতরে রাখা পাট ও উঠানে বিচুলির গাদায় আগুন ধরিয়ে দেয়। এসময় এলাকাবাসীরা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি আরও জানান, এরপূর্বেও কাদের শেখ গংরা তারা স্বামীকে কয়েকবার মেরে ফেলতে চেষ্টা করে ব্যর্থ হয়। তিনি এব্যাপারে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে কাদের শেখের তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451