সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে দশ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ২০৮ বার পড়া হয়েছে

 

টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দশ টাকা মূল্যের চাল
বিতরণে কারচুপির অভিযোগ উঠেছে। উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের
খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলার আকরাম হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ
উঠেছে। উল্লেখ্য আকরাম হোসেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতা।
জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুর বাজারে খাদ্যবান্ধব
কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রয়
করা হয়। এ কর্মসূচির সুবিধাভোগীদের জন প্রতি ৩০ কেজি করে চাল দেয়ার
কথা থাকলেও ওজনে কারচুপি, এবং চাল না দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের
বিরুদ্ধে।
৮/১০ জন কার্ডধারীর সুবিধাভোগীরা বলেন, চাল পরিমাপ করে প্রত্যেকে ২/৩
কেজি করে চাল কম পান। পরে তাদের চাল দিয়ে দিতে বলেন চেয়ারম্যান। উপজেলার
আজুগিরচালা গ্রামের হাসমত আলী,(কার্ড নং ১৩২৫), রেজিয়া বেগম,
(কার্ড নং২০৫৪), নুরুল ইসলাম,(কার্ড নং১২৮১),হালিমা বেগম,(কার্ড নং
১৯৯০),ফরিদা বেগম,হাকিম উদ্দিন,সাহাজুদ্দিন ও আলাল উদ্দিনসহ একাধিক
সুবিধাভোগী অভিযোগ করে জানান, চালের ডিলার আকরাম হোসেন তাদের
কাছ থেকে ৩০ কেজি চালের টাকা নিয়েছেন। ৩০ কেজির কথা বলে চালের বস্তায়
দুই থেকে তিন কেজি কম রয়েছে। অথচ আমাদেরকে চাল দিবেনা বলে সাব
জানিয়ে দিয়েছে ডিলার আকরাম। আমাদেরকে চাল না দিয়ে উল্টা আমাদেরকে
হুমকী ধামকী দিয়ে তারিয়ে দিয়েছে ডিলার আকরাম।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন আমি ঘটনাটি শোনার পর
ঘটনাস্থলে গিয়েছিলাম,গিয়ে দেখি চাউলের বস্তা কাটা রয়েছে,কে বা কাহারা
কেটেছে তা আমার জানা নেই। ডিলার মো. আকরাম হোসেন ওজনে চাল কম
হওয়ার কথা অস্বীকার করে বলেন, চাল মাপার কাঁটায় (বাটখারা) একটু সমস্যা
হওয়ার কথা না। চাল কম হয়েছে এসব অবিযোগ মিথ্যা বানুয়াট কথা। (১৬
অক্টোবর) এক মাতাল এসে আমার কাছে টাকা দাবি করলে সেই মাতালকে দৌড়ে
নিয়ে কিছু পিটানি দিয়েছি। এসময় হতদরিদ্রদের মাঝে চাল দিতে বেগাত
ঘটেছে। পরে সেটা ঠিক করে সঠিকভাবে পরিমাপ করে চাল দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিসার কবির আহম্মেদ বলেন, চাল বিতরণে
অনিয়মের কথা শুনেছি ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451