সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সাভারের আশুলিয়ায় হোটেল কর্মচারী শিশুকে হাত ও মুখ বেধে পিটিয়ে আহত করেছে এক হোটেল মালিক।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ২৫০ বার পড়া হয়েছে

আশুলিয়া প্রতিনিধিঃ 
অসুস্থ থাকার কারনে হোটেলে কাজে না যাওয়ায় সাভারের আশুলিয়ায় এক হোটেল কর্মচারী শিশুকে হাত ও মুখ বেধে পিটিয়ে আহত করেছে এক হোটেল মালিক।
রবিবার সকালে আশুলিয়ার দোসাইদ এলাকার শাহজালাল হোটেলে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় দোসাইদ এলাকার শাহজালাল হোটেলে প্রায় দুই বছর ধরে কাজ করে আসছিলো আতিক মিয়া (১১) নামের এক শিশু পরে সে গতকাল অসুস্থ হয়ে পড়লে হোটেলে কাজে যেতে পারেনি। পরে আজ সকালে সে হোটেলে কাজে গেলে হোটেল মালিক শাহজালাল শিশুটিকে হোটেলের পিছনে নিয়ে গামছা দিয়ে মুখ ও হাত বেধে এলোপাথারী ভাবে শিশুটি পিটিয়ে আহত করে এসময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করে শিশুটির সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে। এঘটনায় শিশুটি হোটেলে কাজ করতে না চাওয়ায় শিশুটি ও তার মাকে গুম করারও হুমকি দেন ওই হোটেল মালিক।
এদিকে হোটেল মালিক শাহজালাল বলেন হোটেলে কাজে না আসায় আমি শিশুটিকে মারধর করেছি এতে দোষের কিছু নেই। শিশুটি তার মার সাথে দোসাইদের বাসাইদ এলাকার বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451