মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলবাড়ীতে বিপুল পরিমান মাদকসহ ওর্য়াড আওয়ামীলীগের সেক্রটারী আটক।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বিপুল পরিমান মাদকসহ ওর্য়াড আওয়ামীলীগের সেক্রটারী এনতাজুর রহমান বাবু (৫১) আটক। ৪ ঘন্টা দেনদরবারের পর থানায় হস্তান্তর ।
মামলা সুত্রে জানাগেছে, গত ১১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধা ৬ টায় উপজেলার কাজীহাল ইউপির পুকুরী মোড় নামক স্থানে নিজ বাড়ীতে তল্লাশী চালীয়ে ১৩০ বোতোল ফেন্সিডিল ও ২০ বোতোল ইম্পেরিয়াল ব্লু বিদেশী মদসহ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনতাজুর রহমান বাবু (৫১) কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর।
এ ঘটনায় ওই দিন রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর এর এসআই হেলাল উদ্দিন বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
আটক এনতাজুর রহমান বাবু উপজেলার পুখুরী মোড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে ও ৩নং কাজিহাল ইউনিয়নের ৮ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক।
এদিকে লোকমুখে অভিযোগ উঠেছে, আটক এনতাজুর রহমানের নিকট আরো বেশি পরিমান মাদক ছিল,কিন্তু এনতাজুর রহমানের পরিবারের সদস্যরা মাদক দ্রব্যর অভিযানী দলটিকে ম্যানেজ করে কিছু মাদক গোপন করেছে ।
এছাড়া ওই দিন সন্ধা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের রহমানিয়া নামে একটি হোটেলে দির্ঘ সময় মাদক ব্যবসায়ীর আত্মীয় স্বজদের সাথে অপেক্ষাও করতে দেখা গেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এই অভিযানী দলটিকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর এর দলটির নেতৃত্বে থাকা এসআই হেলাল উদ্দিন এর সাথে এ বিষয়ে কথা বললে, তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, দির্ঘ সময় তারা না খেয়ে অভিযানে অংশ নিয়েছিল, এই জন্য তারা সেই হোটেলে খাওয়ার জন্য অপেক্ষা করেছে। আর সেই সময় ধৃত আসামীর আত্মীয়রা ওই আসামীকে দেখার জন্য সেখানে এসেছিল।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ধৃত এনতাজুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নমে ইতোপুর্বেও মাদকের মামলা রয়েছে।
এই বিষয়ে গতকাল শুক্রবার কাজিহাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান এর সাথে মুঠোফোনে কথা বললে, তিনি এনতাজুর রহমান এর দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, সে দির্ঘ সময় থেকে দলিয় কার্য্যক্রমে নিস্কৃয় ছিল। এনতাজুর রহমান দলের সুনাম ক্ষুন্ন করেছে, এই জন্য তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অডিও ক্লিপ।

2018-10-12_12.34.04557823121

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451