বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীর পলাশে ১২০০ লিটার মদসহ গ্রেফতার ০৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, পলাশ প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে ২০০ লিটার চোলাইমদ ও ১০০০ হাজার লিটার জাওয়া মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গতকাল ১১ অক্টোবর বৃহস্পতিবার রাতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলমের এর নেতৃত্বে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ব্লকরেইড চালিয়ে তাদেরকে মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ,উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতান পুর গ্রামের কাম লাল এর ছেলে বিশ্বজিৎ (২৭),একই গ্রামের বিগল রবিদাস এর ছেলে প্রদীপ (২৭),মরিন্দ্র চন্দ্র বর্মন এর ছেলে সুধন বর্মন,(২৮) এবং মোহন লাল রবিদাস এর ছেলে শংকর রবিদাস (৪২)।

পরে রাতেই নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম পলাশ থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সতত্যা নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন প্রান্তে চোলাইমদ বিক্রি করে আসছে। তারই অংশ হিসেবে রাতেই গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে চোলাইমদসহ তাদেরকে হাতে নাথে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সনের ২২(গ) ধারা- পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451