শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বখাটেকে মেরেছিলেন পিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৩২৯ বার পড়া হয়েছে
বখাটেকে মেরেছিলেন পিয়া

 

 

হঠাৎ করেই ফেসবুকে ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা যায় কলেজ ইউনিফর্ম পড়া এক তরুণী বাসের মধ্যে এক যুবককে চড়-থাপ্পড় দিচ্ছেন। জানা যায়, বাসে ওই তরুণীকে উত্যক্ত করেছিল এক যুবক। সেই ঘটনার প্রতিবাদ করেছিল তরুণী।ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে নস্টালজিক হলেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। শেয়ার করলেন নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন একটি ঘটনা।ওই প্রতিবাদী মেয়েটিকে সাধুবাদ জানিয়ে পিয়া ফেসবুকে লিখেছেন, ‘আমার নিজের কথা মনে পড়ে গেল। ২০১১ সালের দিকে গুলশানে আমার ইউনিভার্সিটির সামনে থেকে কিছুটা হেঁটে মেইন রোডের সামনে দাঁড়িয়ে ছিলাম গাড়ির জন্য। একজন পাশ দিয়ে যাওয়ার সময় গায়ে ধাক্কা দিয়ে চলে গেল।’‘প্রথমে বোঝার চেস্টা করলাম যে ভুল করে লাগলো নাকি, ইচ্ছা করে? আমার সামনে যেতেই দেখলাম পিছন ফিরে আমার দিকে তাকিয়ে প্রফুল্ল হাসি। আর যাবে কোথায়! কলার ধরে তখন টেনে এনে মার দিতে দিতে গুলশান ২ সার্কেল পর্যন্ত নিয়ে যাই।’‘কিছু মানুষ আসছিল বলতে, মেয়ে মানুষের এত রাগ ভালো না। আমি বলেছিলাম, এবার একে রেখে আপনাকে মারবো।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451