বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্তে বসতঘরে তালা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৩৭৬ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন  লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুর চরপাতা ইউনিয়নে আব্দুল মতিন মিলন নামে এক পরিবারকে বসতঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠছে তার চাচাত ভাই মৃত ইয়াছিন আহাম্মেদের ছেলে টিপুর বিরুদ্ধে। মঙ্গলবার (০৯ অক্টোবর) দুপুরে রায়পুর মধ্য চরপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ড দেওয়ান বাড়িতে এই গঠনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মতিন মিলননের পরিবারের সাথে তার চাচাত ভাই টিপুদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে স্থানীয়ভাবে একাধিক বৈঠক হয়েছে। সমঝোতা  না হওয়াই তাদের বিরোধ বাড়তে থাকে।

এরপর এক পর্যাযে মঙ্গলবার দুপরে টিপু নিজেদের বসতঘর দাবি করে স্থানীয় চেয়ারম্যান ও ১০/১৫ জন লোক নিয়ে  আব্দুল মতিনের ৬ সদস্য পরিবারকে মালামালসহ বসতঘর থেকে বাহির করে তালা ঝুলিয়ে দেয়।

আব্দুল মতিন মিলন গনমাধ্যমদের জানান , আমার বসতঘর না থাকায় আমার চাচা মৃত ইয়াছিন আহম্মেদ বসতঘরে থাকতে দেয়। আমরা দীর্ঘ ৩৫ বছর ধরে এ ঘরে বসবাস করছি।

তিনি বলেন, চাচা মারা যাওয়ার পর চাচাতো ভাই টিপু ও এলাকার চেয়ারম্যান বহিরা গত লোকজন নিয়ে আমাদেরকে ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়। এখন আমারা খোলা আকাশের নিচে ছেলে মেয়ে নিয়ে অবস্থান করছি।

প্রতিপ টিপুর সাথে কথা হলে তিনি বলেছেন, আব্দুল মতিন আমাদের বাবার বসতঘর দীর্ঘদিন থেকে জোরপূর্বক দখল আছে একাধিক বার বলার পরেও তারা কারো কথা শুনে না। সেজন্য তাদের ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে।

উপজেলার চরপাতা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মতিন মিলন তার চাচাত ভাই টিপুদের ঘর জোরপূর্বক দখল করে আছে এই মর্মে অভিযোগ দিলে একাধিক বার বলার পরেও তালবাহানা করতে থাকে মতিন মিলন।

তিনি অারো বলেন, তাদের এই তালবাহানার জন্য তাকে ঘর থেকে বের হয়ে অন্যস্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং ঘরটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আগামী শনিবারে বিষয়টি বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451