বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউপি মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৩৭৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মনোরঞ্জন বালার বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, মনোরঞ্জর বালা তার ওয়ার্ডে বিতরণের জন্য ১৭টি কার্ড পেয়ে ছিলেন। তিনি এই কার্ড বিতরণে প্রতি কার্ডধারীর কাছ থেকে ১৫ শত টাকা থেকে ২ হাজার টাকা করে নেয়। সম্প্রতি কার্ডধারীরা সোনালী ব্যাংক ঘাঘর বাজার শাখা থেকে ৬ হাজার টাকা করে ভাতা উত্তোলন করেন। ব্যাংক থেকে কার্ডধারীরা ভাতার টাকা নিয়ে বের হওয়ার পর একরকম জোর করে মনোরঞ্জন বালা প্রত্যেক ভাতাভোগীর কাছ থেকে ৩ থেকে ৪ হাজার টাকা করে নিয়ে নেয়। এ বিষয়ে কার্ডধারী তুলসী হালদার, রাসমনি মিস্ত্রি, অমৃত গাইন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
মুশুরিয়া গ্রামের কার্ডধারী তুলসী হালদার বলেন, বয়স্ক ভাতার ৬ হাজার টাকা পেয়ে ছিলাম। ব্যাংক থেকে ভাতার টাকা নিয়ে বের হওয়ার পর মনোরঞ্জন বালা আমার কাছ থেকে জোর করে ৩ হাজার টাকা নিয়ে গেছে।
একই গ্রামের অমৃত গাইন বলেন, কার্ড দেওয়ার আগে আমার কাছ থেকে ১৫ শত টাকা নিয়েছে। ভাতার টাকা উত্তোলনের পর ৩ হাজার টাকা নিয়েছে।
মনোরঞ্জন বালা বলেন, আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। আমার প্রতিপক্ষ আমার নামে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451