রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নরসিংদীর পলাশে ৫০০০ হাজার মটর সাইকেল ও ৫’শ যানবাহন নিয়ে বর্তমান ও সাবেক এমপির নির্বাচনি শোডাউন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, পলাশ প্রতিনিধি:
সরকারের উন্নয়ন কর্মকান্ডকে জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে নরসিংদী-২ আসনের পলাশ নির্বাচনী এলাকায় বর্তমান সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন ও সাবেক সাংসদ এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক উন্নয়ন র‌্যালী ও নির্বাচনি শোডাউন শনিবার সকালে নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত হয়। পলাশ বাসষ্ট্যান্ড চত্ত্বর থেকে শোডাউনের এ শোভাযাত্রাটি সকাল ১১ টায় শুরু করে ঘোড়াশাল পৌর এলাকা হয়ে পাঁচদোনা, আমদিয়া, মেহেরপাড়া, জিনারদি, গজারিয়া ও চরসিন্দুর ইউনিয়নের প্রায় ৪০ কিঃমিঃ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকাল ৪ টায় পুনরায় পলাশ বাসষ্ট্যান্ড এসে শেষ হয়। ৫০০০ মটর সাইকেল ও ৫’শ বিভিন্ন যানবাহন সহ এ পলাশ নির্বাচনি এলাকার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় বর্তমান এমপি ও সাবেক এমপি দুই ভাইয়ের বিগত ১০ বছরের নির্বাচনি এলাকায় তাদের উন্নয়ন ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান। নির্বাচনি এলাকায় বর্তমান এমপি ও সাবেক এমপির প্রচারনায় তাদের সঙ্গে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবের-উল-হাই, জিনারদী ইউপি চেয়ারম্যান গাজী কামরুল ইসলাম, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরউদ্দিন ভূইয়া, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আমদিয়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঞা রিপন, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান, শিলমান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল বাকির, জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুল হক টিপু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রাজন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কার্তিক গুহ, সাধারণ সম্পাদক অসিত দাস,গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ইফতি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বরুন দাস প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451