বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্যাস সংযোগ নিয়ে রূপগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-১০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

এ আর সানি,নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ দশ আট জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, কয়েক মাস আগে বিরাব এলাকার ওহাদ আলীর জমির উপর দিয়ে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ নেন আতাবুদ্দিন। ওহাদ আলীর আম গাছের ঢাল আতাবুদ্দিনের ঘরের চালার উপর পড়ে। এ নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওহাদ আলীর জমির উপর দিয়ে নেয়া গ্যাসের পাইপ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে দু’পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ওহাদ আলীর ছেলে রাকিবুল ইসলাম, খাদিজা আক্তার, হাসনারা বেগম, জুয়েল মিয়া, ওহাদ আলী, আযহার হোসেন, মিম আক্তার, আনোয়ারা বেগমসহ অন্তত দশ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451