শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জ,স্মারক লিপি প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৩৬৭ বার পড়া হয়েছে

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ‘ চলো যাই যুদ্ধে , দেশ মাতার মুক্তির লক্ষ্যে ’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোপ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করলে আহত হয় প্রায় ২০ জন নেতাকর্মী। বুধবার ৩ অক্টোবর দুপুরে জেলা বিএনপির আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচী চলাকালে পুলিশ দাঁড়িয়ে থাকা নেতা কর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নিলে বাক বিতন্ডা সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে যায়। লাঠিচার্জে বিএনপির প্রায় ২০ নেতাকর্মী আহত হয় বলে বিশ্বস্থ সুত্রে জানা যায়। উক্ত কর্মসূচীতে জেলা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, ছাত্রদলের সভাপতি কায়েস সহ বিএনপির প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলীপি দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451