বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডোমারে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো মনি।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮১ বার পড়া হয়েছে

 

বখতিয়ার জীবন,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো মনি আক্তার। ঘটনাটি উপজেলার গোমনাতী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ডাক্তার পাড়া গ্রামে। যানাযায়, উক্ত গ্রামের রবিউল ইসলামের কন্যা গোমনাতী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী মনি আক্তার (১৫)’র সাথে দক্ষিণ গোমনাতী এলাকার মফিজার রহমানের ছেলে আব্দুল মজিদ (১৯)’র গত শুক্রবার রাতে বিয়ের কথা ছিল। কিন্তু বাধসাধে নিয়তি, এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক ভাবে সন্ধ্যায় ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম ও গ্রাম পুলিশকে কনের বাড়ীতে পাঠিয়ে দিয়ে কনের বাবার সাথে ফোনে কথা বলে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। শেষে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কনের বিয়ে দিবে না মর্মে কনের বাবা রবিউল ইসলাম ও পরিবারের লোকজন লিখিত ভাবে অঙ্গীকার নামা প্রদান করেন। নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হওয়ায় বই খাতা নিয়ে আবারো স্কুলে যাওয়ার সুযোগ পেয়ে নতুন করে জীবন ফিরে পেলো মনি। ইউএনও মহোদয়ের এ ধরণের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হকসহ সকল শিক্ষক মহল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451