মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় কপোতাক্ষ নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি ॥
দর্শকের আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে সাতক্ষীরার তালায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১০তম নৌকা বাইচ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার বিকাল ৩টায় চরগ্রাম-তালা-মোবারকপুর যুব সংঘ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে কপোতাক্ষ নদের দুই পাড়ে জরো হয় হাজার হাজার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত একাধিক নৌকা অংশ নেয়। স্থানীয় সোবহান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম,তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন,এসএম আজিজুর রহমান রাজু,গনেশ দেবনাথ প্রমূখ। অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451