রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বন্দরে পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী সাজুসহ গ্রেফতার-৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বন্দরে ১হাজার ৩০পিছ ইয়াবাসহ নারায়নগঞ্জ পুলিশ সুপার কর্তৃক তালিকাভুক্ত
১০হাজার টাকা পুরস্কার ঘোষিত মাদক সম্রাট সাজু ও আরো ৩ মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।  সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে
এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বন্দর দড়ি সোনাকান্দা এলাকার মোঃ আমির
হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদ ইসলাম সাজু(৩২),সোনাকান্দা এলাকার
আলীম মৃধার ছেলে মাদক ব্যবসায়ী রাসেল (৩৩),দেউলী চৌরাপাড়া এলাকার মৃত
ইয়াদ আলীর ছেলে বাছেদ সরদার (৫১) ও নবীগঞ্জ এলাকার কাদের মিয়ার ছেলে মোঃ
মাসুম(২২)। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা এন্ট্রি করা
হয়েছে।
জানা গেছে,সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান
চালায়। অভিযানে বন্দর থানার এ এস আই ইলিয়াস খানের নেতৃত্বে থানা দড়ি
সোনাকান্দা এলাকা হতে মাদক বিক্রয় কালে ১০হাজার টাকা পুরস্কার ঘোষিত মাদক
ব্যবসায়ী সাজু ও তার সহকারী রাসেলকে ৫’শ পিছ ইয়াবা এবং দেউলি চৌরাপাড়া
এলাকা হতে বাছেদকে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
একই রাতে এসআই হামিদুলের নেতৃত্বে থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে
মাসুমকে ৩০পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ধৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451