সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

কিশোরগঞ্জে বাসচাপায় শিশুসহ প্রাণ হারালেন বাবা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বাসচাপায় মোটর সাইকেলের আরোহী বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার কিশোরগঞ্জের কাটাবাড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল মিয়া (৩২) ও তাঁর শিশুপুত্র শাহরিয়ার (৫) এবং মোটরসাইকেলের চালক রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, আজ বিকেলে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ওই তিনজন কেন্দুয়ার দিকে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের শহরতলির কাটাবাড়িয়া এলাকায় পেছন দিক থেকে  মুক্তাগাছাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়  বাসিন্দারা গুরুতর আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। রুবেল মিয়াকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। সন্ধ্যার পর রুবেল মিয়াও মারা যান।

রুবেল মিয়া ও রফিকুল ইসলাম উভয়ই কেন্দুয়ার মধুপুর গ্রামের বাসিন্দা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, এডিএস জালাবাদ পরিবহণের বাস এবং মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরই বাসচালক পালিয়ে যায় বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451