শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে একই সঙ্গে ‍দুই এমএলএকে গুলি করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে
ভারত, অন্ধ্রপ্রদেশ, এমএলএ, মাওবাদী, India, Andhra Pradesh, MLA, Maoist,

ভারতের অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালির সাবেক ও বর্তমান এমএলএ’কে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন তেলেগু দেশম পার্টির নেতা ও বর্তমান এমএলএ কিদারি সর্বেশ্বর রাও এবং সাবেক এমএলএ সিবেরি সোমা।

রোববার বিকেলে বিশাখাপত্তনম জেলার দুমব্রিগুড়ার লিভিরিপুট্টুতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। মাওবাদীরাই তাদেরকে গুলি করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে দাবি করছে পুলিশ।

পরিকল্পনা মাফিকই হত্যাকাণ্ডটি হয়েছে উল্লেখ করে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে সারাদেশে চলছে মাওবাদীদের প্রতিষ্ঠা সপ্তাহ উদযাপন। অনেক দিন ধরে মাওবাদীদের হিটলিস্টে ছিলেন সর্বেশ্বর রাও। বিভিন্ন সময় বিবৃতি দিয়েও একথা জানিয়েছে তারা।

বলা হয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সর্বেশ্বর রাও এবং সিবেরি সোমার ওপর হামলা চালায় মাওবাদীরা। হামলাকারীদের মধ্যে ছিল ৬০ জন মাওবাদী গেরিলা, যাদের অধিকাংশই ছিলেন মহিলা। দুই এমএলএ’কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে তারা।

আরও বলা হয়েছে, নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালেও মাওবাদীরা সংখ্যায় বেশি থাকায় সর্বেশ্বর রাও এবং সিবেরি সোমাকে রক্ষা করা যায়নি। ঘটনার পর মাওবাদীদের দমনে বিশেষভাবে প্রশিক্ষিত গ্রেহাউন্ড বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অতিরিক্ত সতর্কতা হিসেবে অন্ধ্রপ্রদেশের সব এমএলএ’কে গ্রামাঞ্চলে যাওয়ার আগে পুলিশকে জানিয়ে যেতে বলা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদীদের এই এলাকায় হামলা চালানোর প্রস্তুতির কথা জানতেন বলে স্বীকার করেছেন বিশাখা রেঞ্জের ডিআইজি শ্রীকান্ত। কিন্তু এই দুই নেতা যে এখানে যাচ্ছেন, সেই খবর তাদের কাছে ছিল না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451