শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফের গুলিস্তানে হকার-ব্যবসায়ী সংঘর্ষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে শুক্রবার ফের হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ দুই ঘণ্টা স্থায়ী হয়। সংঘর্ষ চলাকালে ব্যবসায়ীরা ঢাকা ট্রেড সেন্টারের ভেতর ও হকাররা ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। দুই পক্ষ একে-অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীরা একপর্যায়ে হকারদের বসার জায়গা ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে, পুলিশ ঢাকা ট্রেড সেন্টারের ভেতরে ঢুকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া বিক্ষুব্ধ হকাররা মার্কেটটির সামনে জড়ো হয়ে স্লোগান দেয়।

এ বিষয়ে কথা হয় বংশাল থানার তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টা থেকে হকার ও মার্কেটের দোকান মালিকদের সঙ্গে শুরু হওয়া সংঘর্ষ দুপুর ২টার দিকে নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এছাড়া রাস্তায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে সংঘর্ষ হয়। মার্কেট কমিটির লোকজন ফুটপাতের হকারদের সরে যাওয়ার জন্য বললে এ সংঘর্ষের সূত্রপাত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451