সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে নিখোঁজ ২ শিশুর লাশ মিলল পুকুরে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ২২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ফতুল্লার ভূঁইয়ারবাগ এলাকার একটি  পুকুর থেকে নয় বছর বয়সী শাওন ও নয়নের মরদেহ উদ্ধার করা হয়।

সকালের দিকে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শাওন ও নয়ন। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের হদিশ পায়নি।  শেষে আজ পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

পুলিশের ধারণা, পুকুরে গোসল করতে নামার সময় ওই দুই শিশু দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।

শাওন, এলাকার বাসিন্দা হাবিবুর রহমান এবং নয়ন, মোহাম্মদ গাজীর ছেলে। একই বাড়ির ওই দুই শিশু পরস্পরের খেলার সাথী ছিল। তারা দু’জনই ছিল শিশু শ্রেণির শিক্ষার্থী।

 

সুত্র,ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451