বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পাঁচাবিবিতে তথ্য গোপন করে ২ জনের পুলিশে চাকুরী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩৫ বার পড়া হয়েছে

মোঃ অালী হাসান: পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ ভেরিফিকেশন কালে তথ্য গোপন রেখে বাংলাদেশ পুলিশের ৬০ তম ব্যাচে যোগদান করে চাকুরী করছে ২ ব্যক্তি । প্রশ্ন উঠেছে তদন্ত কর্মকর্তার তদন্ত নিয়েও। এলাকা ঘুরে ও প্রাপ্ত তথ্যে জানা গেছে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা গ্রামের আব্দুর রউফ এর তালাক প্রাপ্ত কন্যা আলমেরাতুল ফাতেমা (রাকা) তার বিয়ে ও তালাকের তথ্য গোপন রেখে পুলিশের ৬০ তম ব্যাচে যোগদান করে বর্তমানে সে এ পি বি এন এ (ঢাকায়) কর্মরত বলে জানা গেছে। রাকার গত ১৯ সেপ্টেমবর ২০১৪ সালে জয়পুরহাট সদর থানার বড় তাজপুর গ্রামের আলী আকবরের পুত্র শহিদের সাথে বিবাহ হয়। এর ২ মাস পর সে তালাক প্রাপ্ত হয়।
এছাড়াও টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার মোঃ আলম পাঁচবিবি উপজেলার দমদমা এলাকায় বাসা ভাড়া নিয়ে কাঠ ব্যবসা করে। পাঁচবিবিতে তার কোন নিজস্ব স্থায়ী ঠিকানা নাই। তার ছেলে মনিরুল ইসলাম ও একই ব্যাচে যোগদান করে বর্তমানে পাবনা পুলিশ লাইনে কর্মরত। জানা গেছে মনিরুল পুলিশে প্রাথমিক ভাবে নির্বাচিত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে জটিলতা হলে এবং তদন্ত্য কর্মকর্তা স্থায়ী ঠিকানা না থাকার কারনে তদন্ত রিপোর্ট দিতে অস্বীকৃতি জানালে সে তড়িঘড়ি করে দমদমা গ্রামের আয়ুব আলীর স্ত্রী মরিয়মের নিকট থেকে ২.৫০ শতক জমি খরিদ করে। যে খানে এখনো কোন নির্মান কাজ করা হয়নি। উল্লেখ্য উপরোক্ত ২ জনের বিষয়ে তদন্ত করেন পাঁচবিবি থানার তৎকালীন কর্মকর্তার মধ্যে একজন এসআই বর্তমানে ক্ষেতলাল থানায় কর্মরত আছেন। প্রশ্ন উঠেছে ২ পুলিশ কর্মকর্তা সঠিক তদন্ত করেছেন কিনা। এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার রশিদুল আলমের নিকট জানতে চাইলে তিনি জানান পুলিশ বাহিনিতে নিয়োগ কালীন সময়ে শুধু মাত্র অবিবাহিতরাই যোগ্য বলে বিবেচিত হবে। বিবাহিতা বা তালাক প্রাপ্ত ব্যাক্তি পুলিশের চাকুরীতে নিয়োগ পাওয়ার কোন বিধান নেই। অন্য দিকে কেউ যদি নিজ এলাকায় নদী ভাঙ্গন বা ভূমি হীন অবস্থায় পড়ে অন্য স্থানে স্থায়ী ভাবে বসবাসের জন্য থাকে সে ক্ষেত্রে তার ব্যাপারে এ আইন শিথিল যোগ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451