বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বাগেরহাটে মোরেলগঞ্জ আলোক ফাঁদ স্থাপন উৎসব অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩৭ বার পড়া হয়েছে

 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:উদ্ধুদ্ধকরণের মাধ্যমে পরিবেশ বান্ধব উপায়ে ধানের ক্ষতিকারক পোকা দমনের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে আলোক ফাঁদ স্থাপন উৎসব। সারা দেশে একযোগে পালিত হয়েছে এ আলোক ফাঁদ স্থাপন উৎসব।
উপজেলার পৌরসভা ,দোনা ও বলইবুনিয়া ব্লকে আলোক ফাঁদ স্থাপন উৎসবের উদ্ধোধন করেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) অমিতাভ কুমার মন্ডল । শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সিফাত –আল-মারুফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মেজবাহ আহমেদ, সদর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার জাকির হোসেন, বলইবুনিয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান,দৈবজ্ঞহাটী ব্লকের মশিউর রহমান।
উপজেলা কৃষি অফিসার অনুপম রায় জানান, আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে ফসলের মাঠে অবস্থিত উপকারী অপপকারী পোকা মাকড় শনাক্তকরণ সহজ হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন সহজ হয়। ১৬ ইউনিয়ন ও ১ পৌরসভা সহ ৪৯ টি ব্লকে অনুষ্ঠিত একযোগে এ উৎসব পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451