শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ রেলপথ উদ্বোধনের অপেক্ষায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সাড়ে ১২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৪ কিলোমিটার রেলওয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। এ মাসের যে কোনও দিন প্রধানমন্ত্রী এ রেললাইনের উদ্বোধন করবেন। কখন রেল চলাচল শুরু হবে এই প্রতিক্ষায় আছে গোপালগঞ্জের মানুষ। দুটি টিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ গত ২০১৫ সালের নভেম্বরে কাজ শুরু করেন। এরই মধ্যে তারা তাদের কাজ শেষ করেছেন। এখন শুধুমাত্র কোথাও কোনও ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা পর্যন্ত ৪৪ কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করা হয়েছে।
নির্মাণ প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানির প্রকৌশলী এখলাসুর রহমান ও তমা গ্রুপের প্রজেক্ট ম্যানেজার এস এম নজরুল জানান, আমাদের কাজ এক কথায় শেষ, অর্থাৎ শেষ মুহূর্তের ডেকোরেশনের কাজ চলছে। ৪৪ কিলোমিটার রেল লাইন, একটি রেল ব্রিজ, ৪৩টি কার্লভাট, এবং ৬টি রেল স্টেশন নির্মাণ প্রকল্পের জন্য সর্বমোট ১২ শ’ ৫৮ কোটি টাকা খরচ হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, গোপালগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে এ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে। এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ভাবে এই রেল লাইন উদ্বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলাবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451