শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় এক দম্পতি স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২০৬ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ, ঢাকাঃ 
ঢাকার আশুলিয়ায় ভাড়া বাড়ি থেকে রুনা আক্তার ও এবাদুল হক নামে এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উক্ত দুইজনের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৯ সেপ্টেম্বর, রোববার বিকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনীতে মজিবর দেওয়ানের মালিকানাধীন একটি কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত রুনা আক্তার ফেনীর পশুরাম থানার বদিউজ্জামানের মেয়ে। সে আশুলিয়ার হোপলেন পোশাক কারখানায় চাকরি করতো। অপরদিকে এবায়দুল হক একই থানার তারিগ্রামের আবদুল মালেকের ছেলে।

উক্ত ব্যাপারে আশুলিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে খাটের উপর ফ্যানের সঙ্গে, অপরজনকে একটু দুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। এসময় একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা আছে, ‘আমাদের মৃত্যু জন্য কেউ দায়ী নয়’ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে দুইজনেই আত্নহত্যা করেছেন। তবে বিষয়টি আরও তদন্ত করে ও ময়না তদন্তের পর প্রতিবেদন হাতে এলে নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা? অনেকেরই অভিমত বিষয়টি রহস্যজনক।

এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451