সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৯৬ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা (তরমুজেরপাড়) এলাকা এক কারখানা থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নূপুর আক্তার সুমি (২০) নামে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

নিহত নূপুর স্থানীয় মোশারফ নামে এক কারখানার শ্রমিক ছিলেন। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার আশোয়ার মোল্লাপাড়া গ্রামের সাগর মিয়ার কন্যা।

নিহত নূপুরের মা মুন্নি বেগম বলেন,তার এক বান্ধবির সাথে বাড়ি তেকে বেড়িয়ে আসে। পরে নুপুর কোথায় আছে জানার জন্য শুক্রবার সকাল ১০টার দিকে মেয়ের মোবাইলে ফোন করে কথা হয়েছে,সেই সময় নুপুর আমার সাথে কথা কাটাকাটি করে বলে আমি জাহান্নামে আছি তোমার জানার দরকার নাই,এই বলে ফোন কেটে দেয়। তার পর নুপুরের মোবাইল থেকে ডার্চ বাংলা কারখানার কেউ কথা বলে জানান নুপুর আত্মহত্যা করেছে।

এ এ নিট স্পিনিং ডার্চ বাংলা কারখানার এডমিন মনিরুজ্জান বলেন, নূপুর আক্তার সুমি আমাদের কারখানার শ্রমিক না। চাকরী নেওয়ার জন্য বান্ধবির সাথে কোয়ার্টারের রুমে থাকে। তবে কি কারনে আত্মহত্যা করেছে।
তা এখনো জানা যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, নূপুর আক্তার সুমি পরিবারের সঙ্গে উপজেলার গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকার আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে ভাড়া থেকে চাকরি করতেন। এ এ নিট স্পিনিং ডার্চ বাংলা কারখানার কোয়ার্টারের রুমের ভেতর আত্মহত্যা করেন। তবে কি কারনে আত্মহত্যা করেছে।
তা এখনো জানা যায়নি । লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451