সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে বিএনপির প্রতিবাদ সভায় পুলিশী বাধার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০৬ বার পড়া হয়েছে
edf

 

শ্রীপুর শহর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরে শ্রীপুরে পুলিশী বাধায় বিএনপি প্রতিবাদ সভা করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীরা । ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেল ষ্টেশন সংলগ্ন (টিপু সুলতান) মাঠে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভা শুরুর আগেই বিকেল ৫টায় পুলিশ অনুষ্ঠান স্থলের মঞ্চ ভেংগে নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় বলে জানায় তারা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

প্রতিবাদ সভা করতে না পেরে অবশেষে পথসভা করে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি।

রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি-র সাধারন সম্পাদক শাহানুর সরকারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল কবির মন্ডল আজাদ, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা শাহীন, শ্রীপুর উপজেলা যুবদলের সভাপতি সায়ায়েত হোসেন আকন্দ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লা, যুবদল নেতা বিল্লাল হোসেন প্রমুখ।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খালেদা জিয়া কারাগারে অসুস্থ্য । উনার এক হাত ও এক পা প্যারালাইজড হয়েছে। আজ বাংলার জনগণ জেগে উঠছে। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেই আনবে।

তবে পুলিশ অনুষ্ঠান স্থলের মঞ্চ ভেংগে দেয়ার অভিযোগ অস্বীকার করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ সাদী জানান, বিএনপি রাজাবাড়ীতে প্রতিবাদ সভার করার কোনো রকম অনুমতি পুলিশের কাছ থেকে নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451