বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুর চিকিৎসার অবহেলায় প্রাণ গেল বৃদ্ধা মহিলার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮৮ বার পড়া হয়েছে

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বৃদ্ধার (৯০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৮ আগস্ট অপরিচিত এক ব্যক্তি চিকিৎসার অবহেলায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে বৃদ্ধ মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে রেখে যান। সরেজমিনে সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় দোতলার বারান্দার মেঝেতে বৃদ্ধা মহিলাটি শুয়ে রয়েছে। নাম ঠিকানা জানতে চেয়ে ছিলাম কিন্তু কোন কথা বলতে পারেনি। ময়লা কাপড় দিয়ে মেঝেতে শুয়ে রাখা হয়েছে। কেউ তার দেখাশুনা করে না। তার পুরো শরীর জুড়ে র্দূূগন্ধ ছিল। হাসপাতাল খোঁজে একজন আয়া কে পেলাম কিন্তু তিনি ও এই বৃদ্ধা মহিলার পাশে এলেন না। দূর্গন্ধে সারা শরীর ও মুখে শতশত মাছি ভনভন করছিল। চোখে মুখে এত পরিমান মাছি ছিল আমাদের দিকে তাকাতে পারেনি। হাসপাতালে রেখে যাওয়ার পর থেকে বারান্ধার মেঝেতে ছিল। তার সেবা যতেœর জন্যে কেউ এগিয়ে আসতো না। অবশেষে চিকিৎসার অবহেলায় ৬দিন পর মৃত্যুর সাথে যুদ্ধ করে সোমবার সন্ধ্যায় মারা গেলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তার নাম মনোয়ারা বেগম স্বামীর নাম কুদ্দুস বাড়ি উপজেলার রাজাবাড়ি এলাকায়। তবে কেউ তার খোঁজ নেননি। তিনি নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই)মহসিন জানান, সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে এই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী খোঁজ করেও তার পরিচয় পাওয়া যায়নি। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মইনুল হক জানান, গত ২৮ আগস্ট দুপুরে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত বৃদ্ধাকে এক ব্যক্তি হাসপাতালে রেখে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451