সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়কের প্রিয় কারটিও হঠাৎ আগুন ধরে ভস্মীভূত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫৭ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,গাজীপুর:
গাজীপুরের পোড়াবাড়ী-মাস্টারবাড়ি এলাকায় নেপালে বিমান দূর্ঘটনায় নিহত মো. ফারুক হোসেন প্রিয়কের প্রিয় প্রাইভেট কারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার সকালে হঠাৎ করে আগুন ধরে পুড়ে গেছে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ও হাইওয়ে পুলিশ গিয়ে আগুন নেভান। আগুনে গাড়ি পুড়ে গেলেও কেউ দ্বগ্ধ হয়নি। এ ঘটনায় ওই পথে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই প্রদীপ কুমার মজুমদার জানান, প্রিয়কের মামাতো ভাই মেহেদী হাসান মাসুম শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা থেকে কারটি চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গাড়ি থেকে ধুঁয়া বের হতে দেখে মাস্টার বাড়ি এলাকায় একটি ওয়ার্কশপের সামনে নিয়ে কারটি দাঁড় করায়। এর কিছুক্ষণ পরেই কারটিতে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নেভান। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে (ঢাকার দিকে) যানচলাচল সামিয়ক বিঘœ ঘটে এবং গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রিয়কের চাচাতো ভাই মো. লুৎফর রহমান জানান, কারটি প্রিয়কের খুব প্রিয় ছিল। প্রিয়কের মামাতো ভাই মাসুম কারটির ত্রুটি সারাতে এবং কাগজ নবায়ন করতে শনিবার সকালে কারটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরে পথে কারটি আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়েছি। মাসুম এ বছরের ১২মার্চ নেপালে বিমান দূর্ঘটনায় প্রিয়কের সঙ্গেই বিমানের যাত্রী ছিলেন এবং আহত হয়েছিলেন। আজ আগুনে কারটি পুড়ে গেলেও মাসুম অল্পের জন্য অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটি থেকে কারে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় ২০মিনিটের চেষ্টায় আগুন নেভানো হয়। তবে এতে কেউ আহত হননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451