বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদে ১৪৫ দুর্ঘটনায় ২০৭ জন নিহত হয়েছেন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ
২০১৮ ইং ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন সড়কে ১৪৫টি দুর্ঘটনায় ২০৭ জন নিহত হয়েছেন। ঈদের আগে ও পরে ১৪ দিনে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯৩ জন।

শুক্রবার নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশের জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়-১৫ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন সড়কে ৪২টি বাস, ৩৯টি ট্রাক, ৯টি মাইক্রোবাস, ৭টি মোটরসাইকেল, ৪টি কাভার্ডভ্যান, ৩টি প্রাইভেটকার, ৩টি মাহেন্দ্র ও ২টি নসিমনসহ মোট ১৪৫টি দুর্ঘটনা ঘটেছে। এবার রেলপথে একটি দুর্ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে।

উক্ত এসব দুর্ঘটনায় ১০৬ জন পুরুষ ও ৪০ জন নারী নিহত হয়েছেন। এছাড়া সংবাদপত্রের প্রতিবেদনে ৬১ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়, যানবাহনের নিচে চাপা পড়ে ৮২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে মারা গেছেন ৯৮ জন। আহত হয়েছেন ৩৮ জন। এবং মুখোমুখি সংঘর্ষে ২৬টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ১২৬ জন আহত হয়েছেন। খাদে পড়ে চারটি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৭৫ জন আহত এবং যানবাহন উল্টে ১২টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন।

এছাড়া অন্যান্য ২১টি দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন বলে সুত্র জানায়। “নিরাপদ সড়ক চাই” এ বিষয়ে আন্দোলন থেমে গেছে, কিন্তু মৃত্যুর মিছিল থামেনি তাই সড়কে ও মহাসড়কে অসংখ্য প্রান যাচ্ছে অকালে। এ বিষয়ে আপনাদের মতামত কি?

বাংলার প্রতিদিন/হেলাল শেখ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451