রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শ্রীপুরে শোক দিবসের কর্মসুচী নির্বাচনী জনসভায় পরিণত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৩৩৪ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবসের কর্মসুচী নির্বাচনী জনসভায় রূপ নিয়েছে। মহাসড়কে হাজারো মানুষের ঢল থেকে কেবলই নৌকা প্রতীকে ভোট আহবান করে শ্লোগান দেয়া হচ্ছিল।

এসময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল হোসেন সবুজকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দলীয় প্রধানের কাছে নৌকা প্রতীকের মনোনয়ন দাবী করেন। তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

বুধবার দুপুর ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারে তেলিহাটী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের কর্মসুচী পালিত হয়। শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সকাল থেকেই শোক দিবসের কর্মসুচীতে সমবেত হতে থাকেন। বক্তৃতার পর্বে সকল বক্তাগণ বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত সকল খুনীর নিশ্চিত শাস্তি দাবী করেন। দাবীর পরই প্রত্যেক বক্তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দলীয় প্রধানের কাছে প্রার্থী দাবী করেন। পরে তাকে ভোট প্রদানের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের সভাপতিত্বে ও আজাহার হোসেন এবং লিয়াকত ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, তেলিহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, পৌর আওয়ামীলীগ নেতা নূরে আলম মোল্লা, মাসুদ আলম ভাঙ্গী, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, তেলিহাটী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইব্রাহীম মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোফাজ্জল হোসেন প্রমূখ।

সবশেষে বঙ্গবন্ধু ও তার সাথে নিহত পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451