সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত বহুযাত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ২৮৫ বার পড়া হয়েছে

টি.আই সানি,গাজীপুরঃ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় উল্টে গেল যাত্রীবাহী বাস। এই ঘটনায় অনেক বাসযাত্রী আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে জৈনাবাজার ও মাওনা চৌরাস্তা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম কামাল (৩২), মোবারক হোসেন (৪০),খাইরুন্নাহার (৪৫) রিক্তা (৫০), নুরুদ্দীন (২৬),জীহাদ মিয়া (৫),জেয়াসমিন (২৮),হাবীব মিয়া (৫) সহ অনেক যাত্রী। বাস যাত্রীদের মধ্যে সবাই শেরপুর,ফুলপুর আর ময়মসিংহ এলাকার। প্রাথমিক চিকিৎসার পর অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ।

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে এসি ডিলাক্স ঢাকা মেট্রো-ব (১৪-৩৮০৮) বাসটি জৈনাবাজার এলাকায় রাস্তার পাশে জলাজমিতে উল্টে যায়। এই ঘটনায় অনেকজন যাত্রী আহত হন। এলাকাবাসীর অভিযোগ, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তাদের মধ্যে বেশির ভাগ আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে মোট কতজন আহত হয়েছে তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ ওসি দেলোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে এসি ডিলাক্স বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জৈনাবাজার এলাকায় রাস্তার পাশে জলাজমিতে উল্টে যায়,এতে কেউ নিহত হয়নি তবে সামান্য আহত হয়েছে কয়েকজন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451